Update

নোটিশ: বিদ্যা বাতায়ন প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। বিদ্যা বাতায়ন কখনও কোনো কপিরাইট বই/নোট থেকে পিডিএফ তৈরি করে না। অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ম্যাটেরিয়াল শেয়ার করে থাকে। তারপরও কারো কোনো পিডিএফ ফাইল বা অন্য কোনো বিষয়ে অভিযোগ থাকলে আমাদের মেইল করার অনুরোধ রইলো। যোগাযোগ: info. bidyabatayon@gmail.com

বাংলা ব্যাকরণ ও নির্মিত ❖ পরিচ্ছেদ: ০৭

বিদ্যা বাতায়ন
Post by: Sumon Mahmud

Published: August 02, 2025

    ৯ম-১০ম বাংলা ব্যাকরণ - পরিচ্ছেদ:০৭
    📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
    ✍️ পরিমার্জিত সংস্করণ:
    • অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
    ✅ পরিচ্ছেদ ৭ : ব্যঞ্জনধ্বনি
    📝 পৃষ্ঠা নং: ১৮,১৯,২০,২১,২২

    🔰 টপিক: ব্যঞ্জনধ্বনির শ্রেণিবিভাগ

    ১. উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ুপ্রবাহ বিবেচনায় ব্যঞ্জনধ্বনিকে কতভাবে ভাগ করা যায়?
    ➣ অন্তত চারভাবে ভাগ করা যায়।
    ২. ব্যঞ্জনধ্বনির চারটি শ্রেণিবিভাগ কী কী?
    • ১. উচ্চারণস্থান অনুযায়ী বিভাজন
    • ২. উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন
    • ৩. ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী বিভাজন
    • ৪. ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন

    🔰 টপিক: উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন

    ৩. উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
    ➣ ৭টি ভাগে ভাগ করা যায়।
    যথা:
    • ১.ওষ্ঠ্য ব্যঞ্জন
    • ২.দন্ত্য ব্যঞ্জন
    • ৩.দন্তমূলীয় ব্যঞ্জন
    • ৪.মূর্ধন্য ব্যঞ্জন
    • ৫.তালব্য ব্যঞ্জন
    • ৬.কণ্ঠ্য ব্যঞ্জন
    • ৭.কণ্ঠনালীয় ব্যঞ্জন
    ৪. নিচের কোনগুলো ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
    ➣ প, ফ, ব, ভ, ম।
    ৫. নিচের কোনগুলো দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
    ➣ ত, থ, দ, ধ।
    ৬. নিচের কোনগুলো দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
    ➣ ন, র, ল, স।
    ৭. নিচের কোনগুলো মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
    ➣ ট, ঠ, ড, ঢ, ড়, ঢ়।
    ৮. নিচের কোনগুলো তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
    ➣ চ, ছ, জ, ঝ, শ।
    ৯. নিচের কোনগুলো কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
    ➣ ক, খ, গ, ঘ, ঙ।
    ১০. নিচের কোনগুলো কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
    ➣ হ।

    🔰 টপিক: উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন

    ১১. স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় ?
    ➣ ৫ ভাগে। যথা:
    ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ
    দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ
    মুর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ
    তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ
    কন্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ
    ১২. নিচের কোনগুলো নাসিক্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ ?
    ➣ ঙ, ঞ, ণ, ন, ম।
    ১৩. নিচের কোনগুলো উষ্ম ব্যঞ্জনধ্বনির উদাহরণ ?
    ➣ স, শ, হ।
    ১৪. নিচের কোনগুলো পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ ?
    ➣ ল।
    ১৫. নিচের কোনগুলো তাড়িত ব্যঞ্জনধ্বনির উদাহরণ ?
    ➣ ড়, ঢ়।

    🔰 টপিক: ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী বিভাজন

    ১৬. ধ্বনি উচ্চারণে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় ?
    ➣ দুই ভাগে।
    যথা:
    ১. ঘোষ ব্যঞ্জনধ্বনি
    ২. অঘোষ ব্যঞ্জনধ্বনি
    ১৭. নিচের কোনগুলো ঘোষ ব্যঞ্জনধ্বনি ?
    ➣ ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।
    *** মনে রাখার টেকনিক: বর্গের ৩য়, ৪র্থ ও ৫ম বর্ণ ঘোষ ব্যঞ্জনধ্বনি।
    ১৮. নিচের কোনটি অঘোষ ব্যঞ্জন ?
    ➣ প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।
    *** মনে রাখার টেকনিক: বর্গের ১ম ও ২য় বর্ণ অঘোষ ব্যঞ্জনধ্বনি।

    🔰 টপিক: ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন

    ১৯. ধ্বনি উচ্চারণে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনি কয় প্রকার ?
    ➣ দুই প্রকার।
    যথা:
    ১. অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি।
    ২. মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি।
    ২০. নিচের কোনটি অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
    ➣ প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ।
    *** মনে রাখার টেকনিক: বর্গের ১ম ও ৩য় বর্ণ অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি।
    ২১. নিচের কোনটি মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
    ➣ ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ।
    *** মনে রাখার টেকনিক: বর্গের ২য় ও ৪র্থ বর্ণ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি।

    ☑ অনুশীলনী প্রশ্ন সমাধান

    ১. বাপ্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয়, সেই জায়গাটি হলো ব্যঞ্জনের-
    উত্তর: ক. উচ্চারণ স্থান। ✓
    ২. দন্ত্য ব্যঞ্জনধ্বনির মুখ্য বাপ্রত্যঙ্গ কোনটি?
    উত্তর: গ. জিভের ডগা। ✓
    ৩. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে?
    উত্তর: গ. দন্ত্যমূলীয় ব্যঞ্জন। ✓
    ৪. তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
    উত্তর: ক. শসা। ✓
    ৫. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
    উত্তর: ক. ল। ✓
    ৬. কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ?
    উত্তর: ক. ড়। ✓
    ৭. কোনগুলো ঘোষ ব্যঞ্জন ?
    উত্তর: ক. ব,ভ। ✓
    ৮. ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে কী বলে?
    উত্তর: গ. অল্পপ্রাণ ধ্বনি। ✓
    ৯. কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
    উত্তর: খ. চানাচুর। ✓
    ১০. উচ্চারণস্থান অনুযায়ী ‘শ’ কেমন ধ্বনি?
    উত্তর: খ. তালব্য। ✓
    ⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
    📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।