Update

নোটিশ: বিদ্যা বাতায়ন প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। বিদ্যা বাতায়ন কখনও কোনো কপিরাইট বই/নোট থেকে পিডিএফ তৈরি করে না। অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ম্যাটেরিয়াল শেয়ার করে থাকে। তারপরও কারো কোনো পিডিএফ ফাইল বা অন্য কোনো বিষয়ে অভিযোগ থাকলে আমাদের মেইল করার অনুরোধ রইলো। যোগাযোগ: info. bidyabatayon@gmail.com

বাংলা ব্যাকরণ ও নির্মিত ❖ পরিচ্ছেদ: ০৬

বিদ্যা বাতায়ন
Post by: Sumon Mahmud

Published: July 23, 2025

    ৯ম-১০ম বাংলা ব্যাকরণ - পরিচ্ছেদ:০৬
    📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
    ✍️ পরিমার্জিত সংস্করণ:
    • অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
    ✅ পরিচ্ছেদ ৬ : স্বরবর্ণ
    📝 পৃষ্ঠা নং: ১৫,১৬,১৭

    🔰 টপিক: স্বরধ্বনি

    ১. উচ্চারণের সময়ে কী অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয় —
    ➣ জিভের উচ্চতা অনুযায়ী, জিভের
    ২. স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় খেয়াল রাখতে হয়?
    ➣ ৩টি। জিভের অবস্থান, উচ্চতা এবং ঠোঁটের উন্মুক্তি
    ৩. উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি কয়ভাগে বিভক্ত?
    ➣ চার ভাগে।
    যথা:
    ▪️উচ্চ স্বরধ্বনি ⇒ ই, উ
    ▪️উচ্চ-মধ্য স্বরধ্বনি ⇒ এ, ও
    ▪️নিম্ন-মধ্য স্বরধ্বনি ⇒ অ্যা, অ
    ▪️নিম্ন স্বরধ্বনি ⇒ আ
    ৪. উচ্চ স্বরধ্বনি কোনগুলো?
    ➣ ই, উ।
    ৫. উচ্চ-মধ্য স্বরধ্বনি কোনগুলো?
    ➣ এ, ও।
    ৬. নিম্ন-মধ্য স্বরধ্বনি কোনগুলো?
    ➣ অ্যা, অ।
    ৭. নিম্ন স্বরধ্বনি কোনগুলো?
    ➣ আ।
    ৮. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ উপরে ওঠে–
    ➣ উচ্চ স্বরধ্বনি
    ৯. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ নিচে নামে–
    ➣ নিম্ন স্বরধ্বনি
    ১০. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত–
    ➣ তিন ভাগে বিভক্ত
    যথা:
    ▪️সম্মুখ স্বরধ্বনি ⇒ ই, এ, অ্যা
    ▪️মধ্য স্বরধ্বনি ⇒ আ
    ▪️পশ্চাৎ স্বরধ্বনি ⇒ অ, ও, উ
    ১১. সম্মুখ স্বরধ্বনি কোনগুলো?
    ➣ ই, এ, অ্যা।
    ১২. মধ্য স্বরধ্বনি কোনগুলো?
    ➣ আ।
    ১৩. পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো?
    ➣ অ, ও, উ।
    ১৪. কোন স্বরধ্বনির বেলায় জিভ সামনের দিকে উঁচু বা নিচু হয়?
    ➣ সম্মুখ স্বরধ্বনি।
    ১৫. কোন স্বরধ্বনির বেলায় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু হয়–
    ➣ পশ্চাৎ স্বরধ্বনি
    ১৬. স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত–
    ➣ চার ভাগে।
    যথা:
    ▪️সংবৃত ⇒ ই, উ
    ▪️অর্ধ-সংবৃত ⇒ এ, ও
    ▪️অর্ধ-বিবৃত ⇒ অ্যা, অ
    ▪️বিবৃত ⇒ আ
    ১৭. সংবৃত স্বরধ্বনি কোনগুলো?
    ➣ ই, উ।
    ১৮. অর্ধ-সংবৃত স্বরধ্বনি কোনগুলো?
    ➣ এ, ও।
    ১৯. অর্ধ-বিবৃত স্বরধ্বনি কোনগুলো?
    ➣ অ্যা, অ
    ২০. বিবৃত স্বরধ্বনি কোনগুলো?
    ➣ আ।
    ২১. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে–
    ➣ সংবৃত স্বরধ্বনি
    ২২. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে–
    ➣ বিবৃত স্বরধ্বনি

    🔰 টপিক: মৌলিক ও অনুনাসিক স্বরধ্বনি

    ২৩. কোন স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে এবং কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে–
    ➣ মৌলিক স্বরধ্বনি।
    ২৪. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়?
    ➣ অনুনাসিক স্বরধ্বনি।
    ২৫. স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে কোন চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে?
    ➣ চন্দ্রবিন্দু (ঁ)।
    ২৬. মৌলিক স্বরধ্বনি কোনগুলো?
    ➣ ৭টি। যথা: ই, এ, অ্যা, আ, অ, ও, উ।
    ২৭. অনুনাসিক স্বরধ্বনি কোনগুলো?
    ➣ ৭টি। যথা: ইঁ, এঁ, অ্যাঁ, আঁ, অঁ, ওঁ, উঁ।

    🔰 টপিক: অর্ধস্বরধ্বনি

    ২৮. কোন স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না?
    ➣ অর্ধস্বরধ্বনি।
    ২৯. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি?
    ➣ চারটি। যথা: ই, এ, উ, ও।
    ৩০. উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়–
    ➣ পূর্ণ স্বরধ্বনি।
    পূর্ণ স্বরধ্বনি ৭টি। মৌলিক স্বরগুলোই পূর্ণ স্বর।
    ৩১. কোনোভাবেই টেনে দীর্ঘ করা যায় না—
    ➣ অর্ধস্বরধ্বনিকে।
    ৩২. ‘চাই’ শব্দে কয়টি স্বরধ্বনি আছে–
    ➣ আ এবং ই। এখানে ‘আ’ হলো পূর্ণ স্বরধ্বনি, ‘ই’ হলো অর্ধস্বরধ্বনি।

    🔰 টপিক: দ্বিস্বরধ্বনি

    ৩৩. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে কোন স্বরধ্বনি হয়?
    ➣ দ্বিস্বরধ্বনি।
    ৩৪. বাংলা বর্ণমালায় কয়টি দ্বিস্বরধ্বনি আছে?
    ➣ দুটি, যথা: ঐ এবং ঔ।
    ▪️বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি রয়েছে ২৫টি।
    ▪️দ্বি-স্বরের প্রথম স্বর সবসময় পূর্ণস্বর, আর দ্বিতীয় স্বর অর্ধস্বর।
    ▪️অ, আ, অ্যা — এই ৩টি স্বর সবসময় পূর্ণস্বর।
    ▪️ই, এ, উ, ও — এই চারটি প্রথমে থাকলে পূর্ণস্বর, আর পরে থাকলে অর্ধস্বর।
    ৩৫. ঐ-এর মধ্যে কয়টি ধ্বনি আছে?
    ➣ দুটি। (ওই্)
    ▪️প্রথমটি পূর্ণ স্বরধ্বনি (ও) এবং
    ▪️অন্যটি অর্ধস্বরধ্বনি (ই্)।
    ৩৬. ঔ-এর মধ্যে কয়টি ধ্বনি আছে–
    ➣ দুটি। (ওউ্)
    ▪️প্রথমটি পূর্ণ স্বরধ্বনি (ও) এবং
    ▪️অন্যটি অর্ধস্বরধ্বনি (উ্)।

    ☑ অনুশীলনী প্রশ্ন সমাধান

    ১. উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়?
    উত্তর: ঘ. সবগুলোই সঠিক। ✓
    ২. ‘উ’-কার উচ্চারণের সময়ে জিভের অবস্থান?
    উত্তর: গ. উচ্চ-পশ্চাৎ। ✓
    ৩. ‘আ’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
    উত্তর: গ. বিবৃত। ✓
    ৪. জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
    উত্তর: খ. তিন। ✓
    ৫. বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
    উত্তর: গ. অনুনাসিকতা। ✓
    ৬. যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে-
    উত্তর: খ. অর্ধস্বর। ✓
    ৭. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়?
    উত্তর: ঘ. দ্বিস্বরধ্বনি। ✓
    ৮. ‘লাউ’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
    উত্তর: ঘ. আ+উ। ✓
    ⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
    📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।