৯ম-১০ম বাংলা ব্যাকরণ

বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম) ❖ পরিচ্ছেদ: ০২

    ৯ম-১০ম ব্যাকরণ,পরিচ্ছেদ:০২
    📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
    ✍️ পরিমার্জিত সংস্করণ:
    • অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
    ✅ পরিচ্ছেদ ২ : বাংলা ব্যাকরণ
    📝 পৃষ্ঠা নং: ০৩,০৪

    🔰 টপিক: ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ

    ১. ভাষার স্বরূপ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় কোথায় ?
    ➣ ব্যাকরণে।
    ২. ব্যাকরণের কাজ কী ?
    ➣ ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা।
    ৩. যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে কী বলে ?
    ➣ বাংলা ব্যাকরণ।
    ৪. প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে ?
    ➣ ১৭৪৩ সালে, পর্তুগিজ ভাষায়।
    ৫. প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা কে ?
    ➣ মানোএল দা আসসুম্পসাঁউ।
    ৬. প্রথম বাংলা ব্যাকরণ কোন বইয়ের ভূমিকা অংশ হিসেবে রচনা করা হয় ?
    ➣ বাংলা-পর্তুগিজ অভিধান।
    ৭. প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচয়িতা কে ?
    ➣ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
    ৮. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কী ?
    ➣ এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।
    ৯. প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বইটি কবে প্রকাশিত হয় ?
    ➣ ১৭৭৮ সালে।
    ১০. উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন ?
    ➣ ১৮০১ সালে। (ইংরেজি ভাষায়)।
    ১১. রামমোহন রায় কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন ?
    ➣ ১৮২৬ সালে। (ইংরেজি ভাষায়)।
    ১২. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ বইয়ের নাম কী ?
    ➣ গৌড়ীয় ব্যাকরণ।
    ১৩. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ বই রচনা করেন কে ?
    ➣ রামমোহন রায়।
    ১৪. বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ বইটি কবে প্রকাশিত হয় ?
    ➣ ১৮৩৩ সালে।

    🔰 টপিক: ব্যাকরণের আলোচ্য বিষয়

    ১৫. ভাষার ক্ষুদ্রতম উপাদান কী ?
    ➣ ধ্বনি।
    ১৬. ব্যাকরণের আলোচ্য বিষয় বিভক্ত কয়টি ?
    ➣ চারটি।
    যথা: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।

    🔰 টপিক: ধ্বনিতত্ত্ব

    ১৭. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী ?
    ➣ ধ্বনি।
    ১৮. ধ্বনিতত্ত্বের আলোচনার অন্তর্ভুক্ত কোনটি ?
    ➣ বর্ণমালা।
    ১৯. ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য কী কী ?
    ➣ বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।
    ২০. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী কী ?
    ➣ ধ্বনি, বর্ণ, বর্ণমালা, বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। সন্ধি, ণ-ত্ব ও ষ-ত্ব বিধানও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

    🔰 টপিক: শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব

    ২১. শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় কোথায় ?
    ➣ রূপতত্ত্বে।
    ২২. রূপততত্ত্বের আলোচনায় স্থান পায় ?
    ➣ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ।
    ২৩. রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় ?
    ➣ শব্দগঠন প্রক্রিয়া।
    ২৪. রূপতত্ত্বে কী কী নিয়ে আলোচনা করা হয় ?
    ➣ শব্দ ও তার উপাদান, শব্দগঠন প্রক্রিয়া, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও ক্রিয়াবিশেষণ ইত্যাদি।

    🔰 টপিক: বাক্যতত্ত্ব

    ২৫. বাক্যতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয় ?
    ➣ বাক্য।
    ২৬. বাক্যতত্ত্বে কী বর্ণনা করা হয় ?
    ➣ বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে।
    ২৭. বাক্যতত্ত্বের মূল আলোচ্য ?
    ➣ বাক্যের নির্মাণ এবং এর গঠন।
    ২৮. বাক্যতত্ত্বে কী কী আলোচিত হয় ?
    ➣ বাক্য রূপান্তর, বাচ্য, উক্তি, যতি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ।

    🔰 টপিক: অর্থতত্ত্ব

    ২৯. ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম কী ?
    ➣ অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
    ৩০. অর্থতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয় ?
    ➣ বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।
    ৩১. বাগধারা নিয়ে আলোচনা করা হয় ?
    ➣ অর্থতত্ত্বে।

    ☑ অনুশীলনী প্রশ্ন সমাধান

    ১.ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ?
    উত্তর: খ. ব্যাকরণ। ✓
    ২.বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে ?
    উত্তর: খ. ১৭৪৩ খ্রিস্টাব্দে । ✓
    ৩. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে ?
    উত্তর: ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ✓
    ৪. ‘গৌড়ীয় ব্যাকরণ’-এর রচয়িতা কে ?
    উত্তর: ঘ. রামমোহন রায়। ✓
    ৫. ভাষার ক্ষুদ্রতম উপাদান ?
    উত্তর: ক. ধ্বনি । ✓
    ৬. ‘বাগযন্ত্র’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
    উত্তর: ক. ধ্বনিতত্ত্ব। ✓
    ৭.শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে ?
    উত্তর: গ. অর্থতত্ত্ব। ✓
    ৮.নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় ?
    উত্তর: ক. শব্দগঠন। ✓
    ৯. বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় ?
    উত্তর: ঘ. বাক্যতত্ত্ব। ✓
    ১০.শব্দগঠন নিয়ে আলোচনা করা হয় ?
    উত্তর: খ. রূপতত্ত্বে । ✓
    Postmortem by: বিদ্যা বাতায়ন
    ⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
    📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।