৯ম-১০ম বাংলা ব্যাকরণ

বাংলা ব্যাকরণ ও নির্মিত ❖ পরিচ্ছেদ: ০৫

    ৯ম-১০ম বাংলা ব্যাকরণ - পরিচ্ছেদ: ০৫
    📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
    ✍️ পরিমার্জিত সংস্করণ:
    • অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
    ✅ পরিচ্ছেদ ৫ : ধ্বনি ও বর্ণ
    📝 পৃষ্ঠা নং: ১২,১৩,১৪

    🔰 টপিক: ধ্বনি

    ১. ভাষার ক্ষুদ্রতম একক/উপাদানকে কী বলে?
    ➣ ধ্বনি।
    ২. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি?
    ➣ ৩৭টি।
    ৩. মৌলিক ধ্বনিগুলোকে ভাগ করা হয়?
    ➣ দুই ভাগে। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
    ৪. মৌলিক স্বরধ্বনি কয়টি?
    ➣ ৭টি। যথা: অ, আ, অ্যা, ই, উ, এ, ও।
    ৫. মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?
    ➣ ৩০টি।
    ৬. যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না—
    ➣ স্বরধ্বনি।
    ৭. যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাকপ্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়—
    ➣ ব্যঞ্জনধ্বনি (৩০টি)।
    ব্যঞ্জনধ্বনি তালিকা:
    ➣ ক, খ, গ, ঘ, ঙ = ৫টি
    ➣ চ, ছ, জ, ঝ = ৪টি
    ➣ ট, ঠ, ড, ঢ = ৪টি
    ➣ ত, থ, দ, ধ, ন = ৫টি
    ➣ প, ফ, ব, ভ, ম = ৫টি
    ➣ র, ল = ২টি
    ➣ শ, স, হ = ৩টি
    ➣ ড়, ঢ় = ২টি
    ধ্বনি নয় এমন ৯টি বর্ণ:
    ➣ ঞ, ণ, ষ,
    ➣ য, য়, ৎ, ং, ঃ, ঁ

    🔰 টপিক: বর্ণ

    ৮. ধ্বনির প্রতীককে কী বলা হয়?
    ➣ বর্ণ।
    ৯. ভাষার সবগুলো বর্ণকে একত্রে কী বলা হয়?
    ➣ বর্ণমালা।
    ১০. ধ্বনির বিভাজন অনুযায়ী বর্ণমালাকে কয়ভাগে ভাগ করা হয়?
    ➣ দুই ভাগে। যথা: স্বরবর্ণ (১১টি) এবং ব্যঞ্জনবর্ণ (৩৯টি)।
    ১১. স্বরবর্ণ কয়টি?
    ➣ ১১টি।
    ১২. ব্যঞ্জনবর্ণ কয়টি?
    ➣ ৩৯টি।
    ১৩. স্বরধ্বনির প্রতীক কী?
    ➣ স্বরবর্ণ।
    ১৪. ব্যঞ্জনধ্বনির প্রতীক কী?
    ➣ ব্যঞ্জনবর্ণ।
    ১৫. বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কয়টি?
    ➣ ৫০টি।
    ১৬. মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে কী কী?
    ➣ কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ।

    🔰 টপিক: কারবর্ণ

    ১৭. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কারবর্ণ কয়টি?
    ➣ ১০টি।
    ১৮. স্বতন্ত্র ব্যবহার নেই কোনটির?
    ➣ কারবর্ণের।
    ১৯. কারবর্ণ যুক্ত হয় কোথায় কোথায়?
    ➣ ব্যঞ্জনবর্ণের আগে, পরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়।

    যথা:
    ➤ আগে (ি, ে, ৈ) = ৩টি
    ➤ পরে (া,ী) = ২টি
    ➤ নিচে (ু, ূ, ৃ) = ৩টি
    ➤ উভয় দিকে (ো, ৌ) = ২টি
    ২০. কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসচিহ্ন (্) না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে কী আছে বলে ধরে নেওয়া হয়?
    ➣ অ।

    🔰 টপিক: অনুবর্ণ

    ২১. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কী?
    ➣ অনুবর্ণ।
    ২২. অনুবর্ণ কয় ধরনের?
    ➣ ৩ ধরনের। যথা: ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।
    ২৩. ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে সেগুলো হলো—
    ➣ ফলা।
    ২৪. ফলা কয়টি?
    ➣ ৬টি। যেমন: ন, ব, ম, য, র, ল। (নবম যরল)
    ২৫. র-এর অনুবর্ণ কোনটি?
    ➣ রেফ (‘)।
    ২৬. যুক্তবর্ণ লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলোকে কী বলে?
    ➣ বর্ণসংক্ষেপ। যেমন: ঙ্খ, দ্ম, ন্ম, ম্ম, ষ্ম, স্ম ইত্যাদি।
    ২৭. ‘ৎ’ বর্ণটি কোন বর্ণের বর্ণসংক্ষেপ?
    ➣ ত।
    ২৮. কোন বর্ণসংক্ষেপটি বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত?
    ➣ খণ্ড-ত (ৎ)।

    🔰 টপিক: যুক্তবর্ণ

    ২৯. একাধিক বর্ণ যুক্ত হয়ে তৈরি হয় কী?
    ➣ যুক্তবর্ণ।
    ৩০. যুক্তবর্ণ কয় রকম?
    ➣ দুই রকম। যথা: স্বচ্ছ ও অস্বচ্ছ।

    🔰 টপিক: ষষ্ঠ ধাপ

    ৩১. বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য সংখ্যাবর্ণ রয়েছে কয়টি?
    ➣ দশটি।

    যথা: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯

    ☑ অনুশীলনী প্রশ্ন সমাধান

    ১. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
    উত্তর: খ. ৭টি। ✓
    ২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
    উত্তর: ক. স্বরধ্বনি। ✓
    ৩. ধ্বনির প্রতীককে বলা হয়?
    উত্তর: গ. বর্ণ। ✓
    ৪. ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়?
    উত্তর: ক. [অ] ✓
    ৫. ষ্ণ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?
    উত্তর: গ. ষ ও ণ। ✓
    ৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
    উত্তর: ক. কারবর্ণ। ✓
    ৭. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম?
    উত্তর: খ. অনুবর্ণ। ✓
    ৮. নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে?
    উত্তর: ক. স্বচ্ছ ও অস্বচ্ছ। ✓
    ৯. বাংলা কারবর্ণের সংখ্যা-
    উত্তর: খ. ১০টি। ✓
    ১০. বাংলা সংখ্যাবর্ণ কয়টি?
    উত্তর: গ. ১০টি। ✓
    ⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
    📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।