১৮ তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় বাংলা প্রশ্ন সমাধান
বাংলা প্রশ্ন সমাধান
১. বাংলা ভাষার আদি নির্দেশন কোনটি ?
উঃ চর্যাপদ
২. মধ্যযুগের শেষ কবি কে ?
উঃ ভারত চন্দ্র রায় গুণাকর
৩. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে ?
উঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪. চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত
৫. কোনটি সঠিক বানান ?
উঃ নিশীথিনী
৬. 'রিক্সা' কোন ভাষার শব্দ ?
উঃ জাপানি
৭. 'ভানুসিংহ' কার ছদ্মনাম ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৮. বঙ্গবন্ধুকে 'জুলিও কুরি' পদকে ভূষিত করা হয় কত সালে ?
উঃ ১৯৭২ সালে
৯. 'সঞ্চয়িতা' কার রচনা ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১০. 'বিদ্রোহী' কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উঃ সাপ্তাহিক বিজলী
১১. 'পাবক' এর সমার্থক শব্দ কোনটি ?
উঃ অগ্নি
১২. 'অলীক' এর বিপরীত শব্দ কোনটি ?
উঃ সত্য
১৩. 'সুলতানার স্বপ্ন' রচনা কী ধরনের ?
উঃ উপন্যাস
১৪. 'বন্দী শিবির থেকে' গ্রন্থটি কার লেখা ?
উঃ শামসুর রহমান
১৫. 'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী ?
উঃ অসম্ভব কল্পনা
১৬. 'Ratio' শব্দটির পারিভাষিক রূপ কোনটি ?
উঃ অনুপাত
১৭. অর্থানুসারে শব্দ কত প্রকার ?
উঃ তিন প্রকার
১৮. 'বাবা বাড়ি নেই' - 'বাড়ি' কোন কর, কোন বিভক্তি ?
উঃ অধিকরণে শূন্য
১৯. 'তেপান্তর' কোন সমাস ?
উঃ দ্বিগু সমাস
২০. 'অন্যদিকে মন নেই যার' – এক কথায় ?
উঃ অনন্যমনা
২১. 'বনস্পতি' শব্দের সন্ধিবিচ্ছেদ ?
উঃ বনঃ + পতি
২২. 'কর্তব্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় ?
উঃ কৃ + তব্য
২৩. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ ?
উঃ অব্যয়
২৪. কমা অপেক্ষা বেশি বিরতির চিহ্ন ?
উঃ সেমিকোলন (;)
২৫. শরৎচন্দ্রকে ডিলিট ডিগ্রি দেয় কোন বিশ্ববিদ্যালয় ?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়