৯ম-১০ম বাংলা ব্যাকরণ

বাংলা ব্যাকরণ ও নির্মিত ❖ পরিচ্ছেদ: ০৪

    ৯ম-১০ম বাংলা ব্যাকরণ
    📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
    ✍️ পরিমার্জিত সংস্করণ:
    • অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
    ✅ পরিচ্ছেদ ৪ : বাগযন্ত্র
    📝 পৃষ্ঠা নং: ০৯, ১০, ১১

    🔰 টপিক: বাগযন্ত্র

    ১. ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে কী বলে?
    ➣ বাগযন্ত্র।
    ২. বাগযন্ত্রগুলো মানবদেহের কোন ভাগে/অংশে অবস্থিত?
    ➣ উপরিভাগে।
    ৩. বাগযন্ত্রগুলোর অবস্থান মানবদেহের কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত?
    ➣ ফুসফুস শুরু করে ঠোঁট পর্যন্ত।
    ৪. বাগযন্ত্রগুলো কী কী?
    ➣ ফুসফুস, শ্বাসনালি, স্বরযন্ত্র, জিভ, আলজিভ, তালু, মূর্ধা, দন্ত, দন্তমূল, ওষ্ঠ এবং নাসিকা।

    🔰 টপিক: ফুসফুস

    ৫. ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি?
    ➣ ফুসফুস।
    ৬. মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে কী উৎপন্ন হয়?
    ➣ ধ্বনি।
    ৭. শ্বাস গ্রহণ ও ত্যাগ করে কোন বাগযন্ত্র?
    ➣ ফুসফুস।

    🔰 টপিক: শ্বাসনালি

    ৮. ফুসফুস থেকে বাতাস কোন মাধ্যম হয়ে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে?
    ➣ শ্বাসনালি।

    🔰 টপিক: স্বরযন্ত্র

    ৯. শ্বাসনালির উপরের অংশে কোন বাগযন্ত্রের অবস্থান?
    ➣ স্বরযন্ত্রের।
    ১০. মেরুদণ্ডের কোন কোন অস্থির পাশে স্বরযন্ত্র অবস্থিত?
    ➣ ৪, ৫, ৬ নম্বর।
    ১১. স্বরযন্ত্র দেখতে কেমন?
    ➣ নলের মতো।
    ১২. বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে কীসের সৃষ্টি হয়?
    ➣ ধ্বনির।
    ১৩. স্বরযন্ত্রের ভিতরে কোন কোন বাগযন্ত্র অবস্থিত?
    ➣ অধিজিহ্বা, স্বররন্ধ্র, ধ্বনিদ্বার।

    🔰 টপিক: জিভ

    ১৪. মুখগহ্বরের নিচের অংশে কোন বাগযন্ত্রের অবস্থান ?
    ➣ জিভ।
    ১৫. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি ?
    ➣ জিভ।

    🔰 টপিক: আলজিভ

    ১৬. মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম কী?
    ➣ আলজিভ।
    ১৭. নাসিক্যধ্বনি উচ্চারণের সময়ে কোন কোন বাগযন্ত্র নিচে নেমে আসে?
    ➣ কোমল তালু ও আলজিভ।
    ১৮. কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এসে কোন ধ্বনি উচ্চারিত হয়?
    ➣ নাসিক্যধ্বনি।

    🔰 টপিক: তালু

    ১৯. মুখবিবরের ছাদকে কী বলা হয়?
    ➣ তালু।
    ২০. তালুর কয়টি অংশ?
    ➣ দুটি। যথা: কোমল তালু ও শক্ত তালু।
    ২১. কোন ধ্বনি উচ্চারণের সময় কোমল তালু নিচে নামে?
    ➣ অনুনাসিক স্বরধ্বনি।
    ২২. অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোনটি নিচে নেমে আসে?
    ➣ কোমল তালু।
    ২৩. কোমল তালু ও জিভমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়?
    ➣ কণ্ঠ্যধ্বনি।
    ২৪. দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে কী বলা হয়?
    ➣ শক্ততালু।

    🔰 টপিক: মূর্ধা

    ২৫. শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কী বলে?
    ➣ মূর্ধা।

    🔰 টপিক: ওষ্ঠ

    ২৭. বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কী?
    ➣ ওষ্ঠ বা ঠোঁট।
    ২৮. ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়?
    ➣ দুই ভাগে। যথা: সংবৃত ও বিবৃত।
    ২৯. ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
    ➣ ওষ্ঠ।

    🔰 টপিক: নাসিকা

    ৩০. মুখগহ্বরের পাশাপাশি কোনটি দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়?
    ➣ নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে।

    ☑ অনুশীলনী প্রশ্ন সমাধান

    ১. কোনটি বাগযন্ত্র?
    উত্তর: খ. ফুসফুস। ✓
    ২. ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়?
    উত্তর: ঘ. ক ও খ উভয়ই। ✓
    ৩. বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম?
    উত্তর: ঘ. ওষ্ঠ। ✓
    ৪. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?
    উত্তর: ঘ. জিভ। ✓
    ৫. মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান?
    উত্তর: গ. উপরে। ✓
    ৬. নাসিক্য ধ্বনি তৈরি হয় কীভাবে?
    উত্তর: ক. আলজিভ নিচে নেমে এলে। ✓
    ⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
    📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।